প্রিন্ট এর তারিখঃ ৫ নভেম্বর, ২০২৬, ৭:১৫ PM ||
প্রকাশের তারিখঃ ২৫ এপ্রিল, ২০২৬, ১২:০০ AM
এনএনএসকে মহিলা দাখিল মাদ্রাসা উন্নয়ন কমিটির সভা
নিজস্ব প্রতিবেদক
রূপসা উপজেলাধীন এনএনএসকে মহিলা দাখিল মাদ্রাসা উন্নয়নকল্পে উন্নয়ন কমিটির উদ্যোগে শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৪টায় মাদ্রাসা প্রাঙ্গণে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা সাইফুর রহমান। সভাপতিত্ব করেন মাদ্রাসা উন্নয়ন কমিটির আহ্বায়ক উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শেখ রয়েল আজম। স্বাগত বক্তৃতা করেন প্রতিষ্ঠানের সুপার মাওলানা মোঃ খবীরুদ্দীন।
বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক রবিউল ইসলাম রবি, নৈহাটী ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম, জেলা বিএনপি’র সাবেক সদস্য জাহিদুল ইসলাম রবি, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক ফরহাদ হোসেন, নৈহাটী কালিবাড়ি বাজার বণিক সমিতির সভাপতি শাহজামান প্রিন্স, যুগ্ম-সাধারণ সম্পাদক মিকাইল হোসেন, নৈহাটী ইউনিয়ন বিএনপি’র সার্চ কমিটির সদস্য আঃ হালিম মোড়ল, অন্তর হোসেন মাসুম, মোঃ আফসার, ৫নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর হোসেন বাবু, ইসলামী ফাউন্ডেশন রূপসা উপজেলা মডেল কেয়ার টেকার আব্দুস সালাম, মাওলানা জামাল উদ্দিন, মাদ্রাসার সহকারি শিক্ষক আল মাহমুদ প্রিন্স, শ্রীরামপুর বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি সভাপতি জাহাঙ্গীর হোসেন হিবু, সাধারণ সম্পাদক মোঃ সাব্বির শেখ, মাওলানা হাবিবুর ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী কামরুল হাসান শান্ত, মোঃ দাউদ আলী, এসএম মনিরুল ইসলাম, আবুল কালাম, বিএনপি নেতা আল-আমিন মোড়ল, নাজমুল হুদা, মোঃ ইয়াহিয়া শেখ, তরিকুল ইসলাম, মোঃ গোলাম রসুল, শহিদুল্লাহ অল-আজাদ, মোঃ নেওয়াজ শরীফ, মোঃ টিটো, মোঃ বাবুল, লিয়াকত হোসেন, মোঃ হিরু শেখ, আব্দুস সালাম, জহির শেখ, সাহিদ শেখ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১